ESC

Search on this blog

গরুর কলিজা ভুনা রেসিপি : Beef liver curry recipe /Naznin vlog

গরুর কলিজা ভুনা রেসিপি : Beef liver curry recipe /Naznin vlog


গরুর কলিজা ভুনা রেসিপি : Beef liver curry recipe আমি মনে করি যে , এই কলিজা ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগবে । কলিজা ভুনা করতে যা যা লাগবে : গরুর কলিজা আধা কিলো , আদা- রসুন পেস্ট ২ টেবিল চামচ , জিরা গুঁড়া ১ চামচ , ধনিয়া গুঁড়া ১ চামচ ,হলুদ গুঁড়া ১ চামচ , গরম মশলা গুঁড়া ১ চামচ , মরিচ গুঁড়া ১ চামচ , ১ টা টমেটো কুঁচি , লবণ স্বাদ মত , বাসায় তৈরি মাংস মশলা ১ চামচ । প্রথমে গরুর কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে এরমধ্যে ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ ভিনেগার এবং ১ কাপ পরিমাণ পানি দিয়ে এই কলিজাটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার জন্য । এতে কলিজার মধ্যে কোন গন্ধ থাকে না আর ময়লা একেবারে পরিষ্কার হয়ে যায় । এবারে কলিজাগুলোকে ভাল করে ধুয়ে নিয়ে একটি পাতিলে তেল নিয়ে পেঁয়াজ , কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে এরমধ্যে টমেটো কুঁচি এবং সব মশলাগুলো একসাথে দিয়ে একটু কশিয়ে কলিজাগুলো দিয়ে কশানো পর্যন্ত অপেক্ষা করতে হবে । এখন এরমধ্যে কিছু আলু এবং ১ কাপ পরিমাণ পানি দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । রান্না হয়ে গেলে এতে কয়েকটা কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে । এভাবেই খুব সহজেই হয়ে গেল গরুর কলিজা ভুনা । এই কলিজাটি খেতে এতটাই মজা হয় যে , আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন । এভাবে কলিজা ভুনা করলে এতে কোন গন্ধ থাকে না আর খেতেও অনেক সুস্বাদু হয় । আমি আশা করি, আমার এই গরুর কলিজা ভুনা রেসিপিটি আপনাদের পছন্দ হবে । ভিডিওটি ভাল লাগলে comment করে জানাবেন আর সাথে like ও share করতে ভুলবেন না যারা এখনও channel টি subscribe করেন নি তাঁরা please subscribe করুন আর যারা subscribe করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ।
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!