ESC

Search on this blog

জাকির বাবুর্চির ৩৬ টা চিকেন রোস্ট রান্না |বাবুর্চির মুরগীর রোস্ট রেসিপি | Chicken Roast Recipe

জাকির বাবুর্চির ৩৬ টা চিকেন রোস্ট রান্না |বাবুর্চির মুরগীর রোস্ট রেসিপি | Chicken Roast Recipe


জাকির বাবুর্চির ৩৬ টা চিকেন রোস্ট রান্না |বাবুর্চির মুরগীর রোস্ট রেসিপি | Chicken Roast Recipe জাকির বাবুর্চির পরিচয় জানতে, এখানে দেখতে পারেনঃ https://www.youtube.com/watch?v=lVqmFtbggeg পাকিস্তানী কক মুরগী ৯ টা, প্রতিটা ৮৫০-৯০০ গ্রাম ওজনের। রোষ্টের জন্য ৪ ভাগে কেটে নেয়া। মোটঃ ৩৬ পিস প্রথমে, মুরগীর টুকরাগুলাকেঃ আদা বাটা – ১ টেবিল চামুচ রসুন বাটা - ১ টেবিল চামুচ লবন – দেড় টেবিল চামুচ লেবুর রস - ১ টেবিল চামুচ জর্দার রং – ইচ্ছা মতো দিয়ে মেখে নিয়ে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। তারপর তেলে মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেঁজে নিতে হবে। তেলে, পিয়াজের বেরেস্তা -১ কাপ আদা বাটা- আধা কাপ রসুন বাটা – ২ টেবিল চামুচ মরিচের গুড়া – ১ টেবিল চামুচ বাদাম বাটা - আধা কাপ টমেটো কেচাপ বা সস – সিকি কাপ (১ কাপের চা ভাগের এক ভাগ) টক দই - আধা কাপ তেজাপাতা – ১ টা এলাচি- ৭ টা কিশমিশ - ১০/১২ টা আলু বোখারা - ৩ টা লবঙ্গ – ৭/৮ টা দারুচিনি – ৫/৬ টুকরা কাঁচা মরিচ - ১৫/২০ টা লবন – স্বাদ মত এর সাথেঃ এলাচি – ৭/৮ টা দারুচিনি -৬/৭ টুকরা বড় বা শাহী এলাচি – ১ টা জায়ফল – অর্ধেক টা জয়ত্রি – ১ চা চামুচ পোস্তদানা – ১ চা চামুচ সব একসাথে বেটে নিতে হবে। এটাই গরম মশলা বাটা, যেটা ২ টেবিল চামুচ দেওয়া হয়েছে। পানি – ১ কাপ সব একসাথে ভুনে নিতে হবে। ভুনে তেল উপরে উঠে আসলে তাতে ভাঁজা মুরগী দিয়ে কষাতে হবে। কষানো হলে এর উপরঃ মাওয়া- আধা কাপ গুড়া দুধ – সিকি কাপ টমেটো সস বা কেচাপ – ২ টেবিল চামুচ ঘি – সিকি কাপ দিয়ে ১৫ মিনিট দমে রাখতে হবে। হয়ে গেলো রোস্ট! তারপর এর উপর মাওয়া বা গুড়া দুধ আর একটু কেচাপ বা সস ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। জাকির বাবুর্চির ৩৬ টা চিকেন রোস্ট রান্না |বাবুর্চির মুরগীর রোস্ট রেসিপি | Chicken Roast Recipe
source

Related Recipes:

Newsletter image
Weekly updates

Let's join our newsletter!

Do not worry we don't spam!